দেরাদুন-দিল্লি শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ আগুন - The News Lion

দেরাদুন-দিল্লি শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ আগুন

 


 দি নিউজ লায়নঃ      দেরাদুন-দিল্লি শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ আগুন। ধটনাটি ঘটেছে শনিবার সকালে রাইওয়ালা ও কংসরাও স্টেশনের মধ্যে। বেলা ১২ টা বেজে ২০ মিনিট নাগাদ ০২০১৭ দেরাদুন-দিল্লি শতাব্দী এক্সপ্রেস যখন রাইওয়ালা ও কংসরাও স্টেশনের মাঝে তখনই চলন্ত গাড়িতে আচমকা আগুন ধরে যায়।




 ট্রেনের আট নম্বর কোচ C-5 এ আগুন লাগে। মোট ৩৫ জন যাত্রী ছিল ওই কোচে। তাদের সবাইকেই তার সামনে ও পিছনের কোচে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 


ওই কোচটিকে বাকি কোচ থেকে আলাদা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা।  তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ আহত হয়েছেন বলেও জানা যায়নি। ট্রেন গার্ড জানিয়েছেন সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.